Sunday, May 17, 2026

আজই বিজেপিতে পাইলট? জয়পুরের বৈঠকে হাজির থাকতে হুইপ জারি কংগ্রেসের

Date:

Share post:

রাজস্থানের বিদ্রোহী উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট কি সোমবারই বিজেপিতে যোগদান করছেন? এমন একটি সম্ভাবনা ক্রমেই জোরালো হয়ে উঠেছে রাজধানী দিল্লির রাজনৈতিক অলিন্দে। রবিবার প্রাক্তন সতীর্থ ও বর্তমান বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন পাইলট। এরপর আজই সম্ভবত তিনি দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। জয়পুরে অশোক গেহলটের ডাকা বৈঠকে তাঁর যোগদানের আর কোনও সম্ভাবনা নেই। পাইলটের দাবি, তাঁর সঙ্গে ৩০ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন। কয়েকজন নির্দল বিধায়কও যোগাযোগ রাখছেন।

এদিকে রাজস্থানের অচলাবস্থা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের পাঠানো তিন প্রতিনিধি ও একাধিক বিধায়ককে নিয়ে জয়পুরে রবিবার মধ্যরাত পর্যন্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সোমবার সকাল সাড়ে দশটায় গেহলটের বাসভবনে কংগ্রেস বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। এতে হাজির থাকার জন্য দলের তরফে বিধায়কদের হুইপ জারি করা হয়েছে। রাজ্যের রাজনৈতিক সংকট নিয়ে রবিবার রাত আড়াইটেয় নজিরবিহীন সাংবাদিক সম্মেলন করেন হাইকম্যান্ডের তিন প্রতিনিধি অজয় মাকেন, রনদীপ সুরজেওয়ালা ও অবিনাশ পান্ডে। পরিস্থিতি সামলে দল ঐক্যবদ্ধ থাকবে বলে তাঁদের দাবি।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...