Sunday, May 17, 2026

একুশের ভোট নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক নাড্ডার

Date:

Share post:

সরাসরি একুশের ভোটের প্রস্তুতিতেই নেমে পড়ছে বঙ্গ-বিজেপি৷

মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সূত্রের খবর, এই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে প্রথমবার একুশের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে৷ রাজ্য নেতৃত্বকে সতর্ক করে নাড্ডা ইতিমধ্যেই বলেছেন, স্রেফ প্রতিষ্ঠান-বিরোধী ভোটের ভরসায় রাজ্যে ক্ষমতায় আসা যাবে না। তৃণমূলের বিরুদ্ধে বঙ্গ বিজেপিকে আরও বেশি আন্দোলন শুরু করতে হবে৷ বলেছেন, রাজ্যের জেলায় জেলায় যেখানে তৃণমূল সভা করছে বা করবে, ঠিক সেখানেই বিজেপিকে সভা করতে হবে৷ বিজেপি সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি তৈরি করতে বলেছেন বলে সূত্রের খবর।
এদিকে, রাজ্য বিজেপি দাবি করেছে, বাংলার ৮০ লক্ষ বাড়িতে গিয়ে ‘জন সম্পর্ক অভিযান’ হয়েছে৷ টার্গেট দেওয়া হয়েছিলো এককোটি। বাকিটা পূরণ হয়ে যাবে৷ বহু জায়গায় ছোট ছোট সভাও করা হয়েছে গত একমাসে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...