Saturday, May 16, 2026

যাত্রী সংখ্যা কম, সপ্তাহের প্রথম দিন রাস্তায় অমিল বেসরকারি বাস

Date:

Share post:

ফের শহরে কমতে শুরু করেছে বেসরকারি বাস। একাধিকবার বৈঠক করার পর জুলাই মাসে বেসরকারি বাস সংগঠন রাস্তায় বাস নামিয়েছে। কিন্তু কন্টেনমেন্ট জোনের জেরে শহরের রাস্তায় ফের কমছে বাসের সংখ্যা। সপ্তাহের প্রথম দিন প্রায় দেড় হাজার বাস রাস্তায় নেমেছে। বাস মালিকদের একাংশের কথায়, বাসে যাত্রী সংখ্যা অত্যন্ত কম।

বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় অনেকে রাস্তায় বেরোচ্ছেন না। ফলে যাত্রী সংখ্যা অনেক কম। আনলকের দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩ হাজার বাস রাস্তায় নামে। রাজ্য সরকার ১৮০০ বাস রাস্তায় নামিয়েছিল। কিন্তু কন্টেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা হওয়ার পর রাস্তায় বাস কম নামছে। একইসঙ্গে বাস কমেছে বেশ কিছু সরকারি রুটেও। জানা গিয়েছে, বারাসত থেকে হাওড়া, ব্যারাকপুর থেকে কলকাতা বা হাবড়া থেকে ধর্মতলা রুটে যে সব বাস চলে সেখানে কমেছে বাসের সংখ্যা।

বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, ” চালক, কন্ডাক্টররা আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেক বাসের রুট কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ছে। পরিবহন দফতরের সঙ্গে কথা বলেছি।”

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...