Friday, June 5, 2026

গেহলটে আস্থা প্রকাশের পরই বিলাসবহুল পাঁচতারা হোটেলবন্দি কং বিধায়করা

Date:

Share post:

ফের শুরু রিসর্ট রাজনীতি। কর্নাটক, মধ্যপ্রদেশের পর এবার রাজস্থানে রাজ্য সরকার বাঁচাতে বিধায়কদের হোটেলে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রতি আস্থা ব্যক্ত করে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত বিধায়কদের তড়িঘড়ি নিয়ে তোলা হয় জয়পুরের বিলাসবহুল হোটেলে। প্রায় ৮৪ জন কংগ্রেস বিধায়ককে পাঁচতারা ফেয়ারমন্ট হোটেলে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। পাইলট শিবির ছেড়ে দিল্লি থেকে ফিরে আসা বিধায়করাও এর মধ্যে আছেন। কংগ্রেসের বক্তব্য, বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছে। কোটি কোটি টাকার টোপ দেওয়া হচ্ছে। দলকে ঐক্যবদ্ধ রাখতেই একত্রে থাকার বন্দোবস্ত।

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...