Saturday, June 13, 2026

করোনা উপসর্গহীনদের জন্য কলকাতা পুরসভার সেফ হোম

Date:

Share post:

সাউথ সিটি বিজনেস পার্ক হচ্ছে সেফ হোম। সেইসঙ্গে বাল্টিকুরির একটি বাড়িতে সেফ হোম হিসাবে গড়ে তোলা হচ্ছে। কলকাতা পুরসভা এবং রাজ্য স্বাস্থ্য দফতর যৌথ ভাবে এই সেফ হোম ব্যাবস্থাপনায় থাকছে। যে সব করোনা আক্রান্তের শরীরে কোনওরকম উপসর্গ দেখা যাচ্ছে না, সেই সব করোনা আক্রান্তের জন্য এই সেফ হোমের ব্যবস্থা। এখানে রেখেই তাঁদের চিকিৎসা হবে। আনন্দপুরে সাউথ সিটি বিজনেস পার্কে থাকছে ৪০০ বেডের ব্যাবস্থা। আরও প্রায় ৬০০ বেডের ব্যবস্থা করা হবে। আজ, সোমবার এই সেফ হোম পরিদর্শন করেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম, এই বোর্ডের সদস্য অতীন ঘোষ, ডাঃ শান্তনু সেন-সহ পুরসভার আধিকারিকরা।

সেফ হোম প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, আপাতত দুটো সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। পুরসভার উদ্যোগে নিউটাউন ও বড়বাজারে দুটো কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...