Wednesday, May 6, 2026

ফের অতিরিক্ত স্কুল ফি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ

Date:

Share post:

করোনা আবহে কঠিন পরিস্থিতিতে শহরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে অন্যায়ভাবে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে প্রতিবাড-বিক্ষোভ-অবস্থান অব্যাহত। রোজ কোনও না কোনও স্কুলের অভিভাবদের এই প্রতিবাদ চলছে।

এবার অভিভাবকরা বিক্ষোভ দেখালেন ঠাকুরপুকুর জোকা বিবেকানন্দ মিশন স্কুলে। এই স্কুলের অভিভাবকদের দাবি, লকডাউনের সময় থেকে স্কুল না চলায় এবং আর্থিক অনটনের জন্য তাঁরা টিউশন ফি ছাড়া আর কোনও ফি দিতে পারবেন না। এই নিয়েই ইতিমধ্যে ৯ জুলাই অভিবাবকরা স্কুলের গেটে বিক্ষোভ দেখিয়ে ছিলেন।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে কোনও আলোচনায় না বসায় এদিন আবারও তাঁরা স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। অভিভাবকরা জানান, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা টিউশন ফি ছাড়া আর কোনও ফি জমা দেবেন না। এবং অবিলম্বে স্কুলের প্রিন্সিপালকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সংবাদমাধ্যমের সামনে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...