Wednesday, May 27, 2026

২১শের ভার্চুয়াল সমাবেশ নিয়ে প্রস্তুতি শুরু তৃণমূলের, ফেসবুক-ইউটিউবে লাইভ ভাষণ মমতার

Date:

Share post:

রাজ্যের বর্তমান শাসক দলের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ২১ জুলাই। এই দিনটিকে তৃণমূল কংগ্রেস শহিদ দিবস হিসেবে পালন করে আসছে। তবে এবার করোনা আবহে ধর্মতলায় ২১ জুলাই সমাবেশ পালিত হচ্ছে না। পরিবর্তে হবে ভার্চুয়াল সমাবেশ।

ভার্চুয়াল হলেও একুশে জুলাইয়ের প্রস্তুতিতে জোর দিচ্ছে তৃণমূল। ৬-১৩ জুলাই পর্যন্ত টানা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে কয়লা-রেলের বেসরকারিকরণ ইস্যুতে রাস্তায় নেমে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল নেতৃত্ব। এবার চোখ একুশে জুলাইয়ে। এই কর্মসূচির প্রচার শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ইতিমধ্যেই একুশে জুলাইকে কেন্দ্র করে জেলায় জেলায় বৈঠক শুরু হয়েছে।

২১ জুলাই দুপুর ২টোয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বুথে বুথে যাতে শোনা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে প্রচার শুরু করে দিয়েছে। যেহেতু এবার ভার্চুয়াল সভা, তাই বুথের কর্মীরা কীভাবে তা শুনতে পাবেন, তা নিয়ে আলোচনা চলছে জেলায় জেলায়। এআইটিসি অফিসিয়াল ফেসবুক ও ট্যুইটারে লাইভ দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বিভিন্ন জেলায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হচ্ছে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...