Saturday, June 20, 2026

কবিতা লিখে হাসির খোরাক দেব, কী বললেন রুক্মিণী?

Date:

Share post:

প্রেমিক হিসেবে তিনি বেশ সফল। তাঁর হাত ধরেই তার প্রেমিকার রুপালি পর্দায় আগমন। পরপর জুটি বেঁধে ছবি উপহার। এসব ভালোই চলছিল কিন্তু হঠাৎ কেন যে বান্ধবীকে ইম্প্রেসড করতে কবিতা লিখতে গেলেন দেব! আর সেটা লিখেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন টলিউডের সুপারস্টার। কবিতা নিয়ে রুক্মিণীর সঙ্গে তাঁর কথা হচ্ছিল। সেখানেই কবিতা লেখা কোন ব্যাপারই না এমন ভাব করে দেব চার লাইনের একটি কবিতা লেখেন। কবিতাটির বঙ্গানুবাদ করলে দাঁড়ায়-

‘একটা গাছ ছিল। একটা চারা ছিল।
গাছটি চারাকে জিজ্ঞেস করল, তুমি কেমন আছো?
চারাটি জবাব দিল, আমি ঠিক আছি, তুমি কেমন আছো?

নিজের টুইটার হ্যান্ডেল এই কবিতা পোস্ট করেন খোদ দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। আর পোস্ট করে নিজেই প্রথম সেটিকে ট্রোল করেন। আর তারপরে এই পোস্ট ঘিরে বয়ে যায় ট্রোলের বন্যা। কী লিখেছেন? কেন এরকম কবিতা লিখলেন? কেউ বলছেন প্রচন্ড মজার বিষয়। তার উত্তরে রুক্মিণী বলেছেন, “এটাতে মজা লাগছে, এটা অত্যাচার”।
হাসির ফোয়ারা ছুটছে এই পোস্টকে ঘিরে। এখন প্রশ্ন হচ্ছে, টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক হঠাৎ নিজেকে কবি হিসেবে দাবি করতে চাইলেন কেন? না কি তিনি ভেবেছিলেন, অভিনয়, নাচের পাশাপাশি কবিতাটাও তিনি অনায়াসে লিখে ফেলতে পারেন!

সোমবার রুক্মিণী টুইটারে দেবের লেখা কবিতা পোস্ট করে লেখেন- “দেব বলল সেও নাকি মন থেকে একজন কবি! আর পাঁচ মিনিট পর দেখুন আমাকে কী পাঠাল! বলল এটা না কি ও লিখেছে। আমার আর কিছু বললবার নেই। আমি শুধু দুনিয়াকে জানাতে চাই দেখুন ওঁর বন্ধুদের কোন অবস্থার মধ্যে ফেলে ও”।

রুক্মিনী প্রকাশ্যে দেবকে ট্রোল করায় হেসে লুটোপুটি খাচ্ছেন অনুরাগী ও টলিউডের বন্ধুরাও।
রুপোলি পর্দায় রুক্মিনীর সঙ্গে ইতিমধ্যেই পাঁচটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব। চ্যাম্প, কবীর, ককপিট, কিডন্যাপ এবং পাসওয়ার্ড ছবিতে এই জুটিকে দেখেছে দর্শক। তাঁদের প্রেমপর্বটা চলছে জমিয়ে। সম্প্রতি রুক্মিণীর জন্মদিনে পাশে ছিলেন দেব। তাঁকে আর মাকে নিয়ে কেক কাটেন টলিউডের এই অভিনেত্রী। কিন্তু দেবের এই কাব্য প্রতিভা রুক্মিণীকে সর্বসমক্ষে তাঁকে নিয়ে মজা করা থেকে বিরত করতে পারেনি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...