Saturday, June 20, 2026

বিধায়ক মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাওয়ার হুমকি বিজেপির

Date:

Share post:

উত্তর দিনাজপুরে দলীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আজ কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি যুব মোর্চার ও মহিলা মোর্চার যৌথ পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন হল। এই বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্য, সিবিআই তদন্ত করতে হবে। প্রকৃত দোষীকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। যদিও ইতিমধ্যেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্বই তুলে ধরছে রাজ্য প্রশাসন।

এদিকে, কিন্তু বিজেপি এটা কোনওমতেই আত্মহত্যা মানতে রাজি নয়। তাদের দাবি, এই ঘটনা আত্মহত্যা নয়, খুন। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন রাজ্য বিজেপি সহ-সভাপতি ছিলেন রাজু ব্যানার্জি, মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। বিজেপির নেতা-কর্মীরা সকলেই হাতে কালো ব্যাজ বেঁধে এই ঘটনার বিচার অবস্থান বিক্ষোভ করেন। বিজেপি নেতৃত্বের দাবি, প্রয়োজনে সিবিআই তদন্ত চেয়ে তারা আদালতের দ্বারস্থ হবে।

অন্যদিকে, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর রাজভবনে আসেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। প্রায় ঘন্টাখানেক রাজ্যপালের সঙ্গে বৈঠক করে বাইরে এসে তিনি জানান, হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারণ উদঘাটনে সিবিআই তদন্ত প্রয়োজন। রাজ্যপালকে অনুরোধ করেছি যেন বিষয়টি তিনি হস্তক্ষেপ করেন। এবং রাজ্যপালের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় বলেও জানালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...