Saturday, June 20, 2026

Breaking: জিওতে ৩০ হাজার ১৪৪ কোটি টাকা বিনিয়োগ করবে টেক জায়ান্ট গুগল

Date:

Share post:

খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থাদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরেই বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আকর্ষণের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে জিও। গত আড়াই মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডিজিটাল প্ল্যাটফর্ম জিওতে ১৩ টি বহুজাতিক সংস্থা প্রায় ১.১৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে।
এবার বিনিয়োগকারীদের তালিকায় নয়া সংযোজন টেক জায়ান্ট গুগল। মুকেশ আম্বানির জিওতে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ১৪৪ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে গুগল।লকডাউনের বাজারে এমনিতেই বেহাল অর্থনীতি, তার মাঝে জিওতে একের পর এক বিনিয়োগের খবরে স্বভাবতই অস্বস্তিতে জিওর প্রতিদ্বন্দ্বীরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...