Saturday, May 23, 2026

লাদাখে নিহত সেনাদের সংখ্যা গোপন করতে মহামারির অজুহাত দেখিয়ে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে চিন!

Date:

Share post:

গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের রক্তক্ষয়ী সেনা সংঘর্ষ হয়। তাতে মারা যান ২০ জন ভারতীয় সেনা। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চিনের সেনাবাহিনীর কর্নেল সহ সেদেশের প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। কিন্তু চিন সরকারিভাবে সেই তথ্য অাজ পর্যন্ত গোপন রেখেছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা খবর দিয়েছেন, গালওয়ানে নিহত চিনা সেনাদের দেহগুলি পুড়িয়ে ফেলেছে শি জিনপিং প্রশাসন। সেই সময় মৃত সেনাদের আত্মীয়দেরও উপস্থিত থাকতে দেওয়া হয়নি। তথ্য লোপাটের উদ্দেশ্যে চরম গোপনীয়তায় এই কাজ করেছে চিনা কমিউনিস্ট পার্টি।

ভারতে যখন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গালওয়ানে মৃত ২০ জন সেনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ অনুষ্ঠানে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন, তখন নিজেদের মৃত সেনাদের প্রতি চরম অসম্মান ও নিষ্ঠুর উদাসীনতা দেখিয়েছে চিন। মার্কিন গোয়েন্দাদের খবর, পিপলস লিবারেশন আর্মির মৃত সেনাদের দেহ লোপাটই শুধু নয়, তাদের পরিবারের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। চিনের অসামরিক বিষয়ক মন্ত্রক থেকে মৃত সেনাদের পরিবারকে বলা হয়েছিল, মৃতদেহের প্রথামাফিক শেষকৃত্য করা যাবে না। মৃতদেহগুলি পুড়িয়ে ফেলা হবে। সেখানে মৃতদের পরিবারের কেউ উপস্থিত থাকতেও পারবেন না। এক্ষেত্রে চিনের সরকারের অজুহাত, করোনা মহামারির পরিস্থিতিতে সংক্রমণের ভয়েই দেহগুলি পুড়িয়ে ফেলা হচ্ছে। যদিও মৃতদের পরিবার ও চিনের সাধারণ মানুষের ধারণা, সরকার লাদাখে সেনা মৃত্যুর কথা গোপন করতে চায়। তাই এই যুক্তি সামনে এনেছে। মৃতদের পরিবারের সদস্যরা ও বহু সাধারণ মানুষ চিনের নিজস্ব সোশ্যালমিডিয়া ওয়েইবোতে এই বিষয়ে ক্ষোভের কথা জানান। কিন্তু সরকার থেকে তাঁদের নানাভাবে ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে। চিনের আশঙ্কা, পিপলস লিবারেশন আর্মির সেনাদের মৃত্যুর খবর প্রকাশ পেলে দেশে ও বিদেশে সরকারের মুখ পুড়বে। তাই তা পুরোপুরি চেপে দেওয়া হয়েছে।

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...