Sunday, March 22, 2026

দুর্গাপুরে একই পরিবারের ৯জন করোনা আক্রান্ত

Date:

Share post:

দুর্গাপুরে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। দূর্গাপুর সেপকো টাউনশিপে এবার একই পরিবারে করোনা আক্রান্ত হলেন ৯জন। প্রশাসন সূত্রে খবর, চলতি মাসে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেয় পরিবারটি । এরপর থেকেই পরিবারের বেশ কয়েকজন জ্বরে ভুগছিলেন। তাদের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজেটিভ আসে। গোটা এলাকাটিকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে । আক্রান্তদের ভর্তি করা হয়েছে দুর্গাপুরের সনোকা হাসপাতলে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মী করোনা আক্রান্ত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন । গত মাসে আক্রান্ত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ৫জন চিকিৎসক। এবং আরও কয়েকজন। সিল করা হয় দুর্গাপুরের মহকুমা প্রশাসনিক দফতর। এরপর আবার একই পরিবারের ৯জন আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

Related articles

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...