Sunday, March 22, 2026

প্রয়াত দেবদত্তার সন্তান সহ গোটা পরিবার করোনা আক্রান্ত

Date:

Share post:

অকালে প্রয়াত চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের পরিবারে সমস্যা আরও বাড়ল। দেবদত্তার সঙ্গেই তাঁর স্বামীও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার রাতে দমদমের ঝিলবাগানের খবর, দেবদরত্তার ৪ বছরের সন্তান করোনায় আক্রান্ত, সঙ্গে বৃদ্ধা শ্বাশুড়িও। ফলে এই মুহূর্তে বাড়িতে পরিচর্যার লোকের অভাব। কোভিড হাসপাতালে ভর্তির চেষ্টা চলছে। কিন্তু এখনও রায় পরিবারের ভাগ্যে শিকে ছেঁড়েনি। কবে লটারি লাগবে সেই আশায় অসুস্থ তিনটি মানুষ আপাতত বাড়িতেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা বহু চেষ্টা করেও কোভিড হাসপাতালের চিকিৎসা পাননি। ফলে বেলুড় শ্রমজীবী হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এবার প্রয়াতার পরিবার। প্রশাসনের তরফ থেকে কি একটা ফোনও আসতে নেই! সেই বাড়িতে, যে বাড়ির প্রয়াত মানুষটি ছিলেন ফ্রন্ট লাইন ওয়ারিওর!

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...