Saturday, March 14, 2026

প্রকাশিত হল সিবিএসই দশমের ফল, পাশের হার ৯১.৪৬ শতাংশ

Date:

Share post:

মাধ্যমিকের পর এবার সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল। টুইট করে ছাত্রছাত্রীদের ফল প্রকাশের কথা জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। মেধা তালিকা ছাড়াই প্রকাশ করা হয়েছে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। আপডেট অনুসারে, প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। সিবিএসই জানিয়েছে, ১.৮৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। ৪১,০০০ এরও বেশি পরীক্ষার্থী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে‌ন। জানা গিয়েছে, পাশের হার ৯১.৪৬ শতাংশ।

অতিমারির কারণে মাঝ পথেই বন্ধ হয়েছিল পরীক্ষা। ১ জুলাই থেকে ফের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু দেশে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...