Tuesday, May 19, 2026

বাজারে ফের নিম্নমুখী সোনার দাম!

Date:

Share post:

সোমবার রেকর্ড উত্থানের কাছাকাছি যাওয়ার পরে বুধবার বাজারে ফের পড়ল সোনার দাম। এ দিন এমসিএক্স সূচকে ০.৬% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯,১৭২ টাকা।
পর পর কয়েক দিন সূচকে বৃদ্ধির পরে এ দিন রুপোর দরও উল্লেখযোগ্য হারে পড়েছে।১.২% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫২,৮৪৫  টাকা। গত সপ্তাহে সোনার দাম রেকর্ড বেড়ে প্রতি ১০ গ্রামের দম পৌঁছেছিল ৪৯,৩৪৮ টাকায়।
আজ কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৪৯,৯২০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৮,৩৫০ টাকা।
অন্যান্য শহরের মধ্যে চেন্নাইতে এদিন সোনার দাম ছিল ৫১,২৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ছিল ৪৮,৯০০ টাকা ২৪ ক্যারেটে। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৪৯,১৫০ টাকা।
সোনার দাম যেভাবে ক্রমেই পড়তে শুরু করেছে, তাতে নাগাড়ে সোনার দাম পড়ায় বাজারের হাল খুব একটা স্বস্তিতে নেই।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...