Sunday, May 10, 2026

তিন বছরের চুক্তিতে ঘরের ছেলেকে ঘরেই রাখলো ‘এটিকে – মোহনবাগান’

Date:

Share post:

এটিকে ও মোহনবাগান একসঙ্গে যুক্ত হওয়ার পর গত মরশুমের সুপারস্টার রয় কৃষ্ণার সঙ্গে চুক্তি নবিকরণ করেছে আইএসএল ফ্র্যাঞ্চাইজি। তবে প্রথম বোর্ড মিটিংয়ে সরকারিভাবে পথচলা শুরু করার পর এই প্রথম কোনও ফুটবলারের সঙ্গে চুক্তি করল এটিকে-মোহনবাগান।
মোহনবাগান ও এটিকে, দুই দলের হয়েই প্রতিনিধত্ব করা এবং দুই ক্লাবের সাফল্যে অবদান রাখা প্রবীর দাসকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ধরে রাখল আইএসএল চ্যাম্পিয়নরা। রাইট-ব্যাক প্রবীরের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিল এটিকে-মোহনবাগান।
প্রসঙ্গত, ২০১৫ সালে মোহনবাগানে যোগ দেন প্রবীর। ২০১৫-১৬ মরশুমেই বাগানের জার্সিতে ফেডকাপ জেতেন তিনি। মোহনবাগানে খেলেছেন দু’টি মরশুম। তার পর যোগ দেন এটিকেতে। এটিকের জার্সিতে চার বছরে জোড়া আইএসএল চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলিয়েছেন প্রবীর।
প্রবীর নিজেও এটিকে-মোহনবাগানের সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তির পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Related articles

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...