Thursday, May 14, 2026

ভারতে করোনায় মৃত্যু ২৫ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত ১০ লক্ষের দোরগোড়ায়

Date:

Share post:

সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ভেঙে দিয়ে ভারতে একদিনে
করোনা আক্রান্ত আরও ৩২,৬৯৫ জন। যা বিশ্বের দ্বিতীয়স্থানে থাকা ব্রাজিলের একদিনের রেকর্ডকেও হার মানাচ্ছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৬০৬ জন রোগীর। ফলে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৪ হাজার ৯১৫ জনের। আক্রান্তর বিচারে ভারত এখন বিশ্বে তিন নম্বর দেশ। ভারতের আগে আছে ব্রাজিল আর আমেরিকা। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩১ হাজার ১৪৬ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৬ লক্ষ ১২ হাজার ৮১৪ জন করোনাজয়ী।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...