Sunday, May 10, 2026

‘পজিটিভ রিপোর্ট’ সঙ্গে নিয়ে দিল্লি, গুয়াহাটি ঘুরে কলকাতায় এলেন যাত্রী! তারপর…

Date:

Share post:

নিজের কাছে রাখা পজিটিভ রিপোর্ট। সেই রিপোর্ট সঙ্গে নিয়ে অবাধে ঘুরে বেড়ালেন যাত্রী। জানাজানি হতেই কলকাতা বিমানবন্দরে পড়ে গেল হইচই!

ঘটনাটি ঠিক কী?

পকেটে  পজিটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে করে দিল্লি থেকে গুয়াহাটি ঘুরে কলকাতায় আসেন এক যাত্রী।
উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা ।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গুয়াহাটি থেকে কলকাতায় নামার পরে অন্য যাত্রীদের মতো ওই যুবকও মালপত্র নিয়ে হেঁটে বেরোচ্ছিলেন। সব যাত্রীদের মত তাঁরও দেহের তাপমাত্রা পরীক্ষা হয় বিমানবন্দরে। তাঁর তাপমাত্রা স্বাভাবিক ছিল কিন্তু তারপরেও তিনি আধিকারিকদের বলেন তিনি কোয়ারেন্টাইন সেন্টারে যেতে চান। কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকায় আধিকারিকরা তাঁর কথায় গুরুত্ব দেননি। তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয়। কিন্তু তবুও তিনি জোর করেন কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়ার জন্য। এরপরেও আধিকারিকরা তাঁর কথা না শুনলে তিনি পকেট থেকে তাঁর রিপোর্ট বের করে দেখান। এরপরই চাঞ্চল্যের সৃষ্টি হয় । রিপোর্ট পজিটিভ দেখার পরেই তাঁকে পাঠানো হয়েছে রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারে। তিনি যে বিমানে যাতায়াত করেছেন সেই বিমানের সমস্ত কেবিন ক্রু মেম্বারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর সহযাত্রীদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...