Saturday, June 20, 2026

বারাক ওবামা-বিল গেটসদের টুইটারে সাইবার হানা!

Date:

Share post:

ভারত যখন গভীর রাতে নিদ্রামগ্ন, তখন মার্কিন মুলুকে তাবড় ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্টে হানা হ্যাকারদের। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন থেকে ধনকুবের বিল গেটস- একাধিক মার্কিন সেলেবের টুইটার অ্যাকাউন্টে বিটকয়েনের ভুয়ো টোপ দিয়ে পোস্ট করে হ্যাকাররা। আর তার সেখান থেকেই টুইটার অ্যাকাউন্টের হ্যাক হওয়ার তথ্য সামনে আসে। তালিকায় রয়েছেন অ্যামাজন সিই জেফ বেজোস, টেলসার সিইই এলন মাস্ক সহ অনেকে।
আমেরিকার মতো দেশে এই সাইবার অপরাধে নেট দুনিয়ায় আতঙ্ক ছড়িয়েছে। টুইটগুলিতে বলা হয়েছে, নির্দিষ্ট ঠিকানায় বিটকয়েন পাঠালে তার অঙ্ক দ্বিগুণ হয়ে যাবে। এমন টুইট একটির পর একটি আসতে থাকে সেলেবদের অ্যাকাউন্টে। এমন পোস্ট একটি ডিলিট করলেই, তারপর আরও একটি এসে যায় অ্যাকাউন্টে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে দাবি করেছে টুইটার কর্তৃপক্ষ।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...