Saturday, May 30, 2026

কোভিড নিয়ম না মানায় পেস বোলার আর্চারকে দল থেকে ছেঁটে ফেলল ইংল্যান্ড

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। এই টেস্টে অদ্ভুতভাবে দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের পেস বোলার জেফ্রে আর্চার। বাদ পড়ার কারণ হিসেবে কোভিড প্রটোকল ভাঙাই সামনে এসেছে। ইংল্যান্ডের দলীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে সম্ভবত কোনওরকম অনুমতি ছাড়াই আর্চার কোনও অতিথির সঙ্গে হোটেলে দেখা করেছিলেন, অথবা কোনও হোটেলে গিয়ে কারওর সঙ্গে দেখা করেছিলেন। এই কারণে আর্চারকে আইসোলেশন রাখা হয়েছে। পাঁচ দিন এভাবে থাকতে হবে। দুবার কোভিড টেস্ট হবে। সেই টেস্ট নেগেটিভ হলে তবেই তৃতীয় টেস্ট খেলতে পারবেন। দ্বিতীয় টেস্ট থেকে তিনি বাদ পড়েছেন। কোভিড পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ-এর মধ্যে টেস্ট সিরিজ দিয়ে। গত সপ্তাহে প্রথম টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে রয়েছে। আর্চারের খেলতে না পারা ইংল্যান্ডের কাছে নিশ্চিত বড় ধাক্কা।

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...