Monday, May 11, 2026

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সরব রিয়া চক্রবর্তী

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু র এক মাস পেরিয়ে গিয়েছে। এই মৃত্যুর রহস্য ফাঁস করতে এবার সিবিআই তদন্তের দাবি করলেন অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী।


নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে রিয়া লিখেছেন অবশ্যই যেন সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত করা হয়। অভিনেত্রী লেখেন, “স্যার আমি রিয়া চক্রবর্তী, সুশান্তের বান্ধবী। ওর আকস্মিক মৃত্যুর একমাস পেরিয়ে গিয়েছে। এই মৃত্যুর ন্যায় বিচার চাই। সরকারের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি অনুরোধ করছি সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত করা হোক। আমি সত্যিই জানতে চাই ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সুশান্ত।”

অন্যদিকে, রিয়া চক্রবর্তীকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে অভিনেত্রী বলেছেন, “আমাকে খুনি বলা হয়েছে। তাতে আমি চুপ করে ছিলাম। কিন্তু তার মানে এই নয় ধর্ষণ করে খুন করার হুমকি সহ্য করতে হবে।” এই বিষয় মুম্বই পুলিশের সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন তিনি। একইসঙ্গে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...