Thursday, May 7, 2026

আজ রাতেই পাইলটের মামলার শুনানি হবে রাজস্থান হাইকোর্টে

Date:

Share post:

রাজস্থানের প্রাক্তণ উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট এবং আরও ১৮ জন কংগ্রেস বিধায়কের দায়ের করা মামলার শুনানি হবে আজ, বৃহস্পতিবার রাতেই৷

রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে৷ এর কারন, পাইলট ও বাকি ১৮ বিধায়ককে স্পিকার নির্দেশ দিয়েছিলেন ৪৮ ঘন্টার মধ্যে শো-কজের উত্তর দিতে৷ শুক্রবারই এর মেয়াদ শেষ হচ্ছে৷

আজ, বৃহস্পতিবার, বিকেল ৩টে নাগাদ বিচারপতি সতীশচন্দ্র শর্মার এজলাশে প্রথম এই মামলাটি রুজু হয়েছিলো৷
কিন্তু আইনজীবী হরিশ সালভে নতুন করে আবেদন করার জন্য সময় চান। এরপর বিকেল ৫টা নাগাদ সংশোধিত হলফনামা আদালতে জমা পড়ে৷
প্রসঙ্গত, কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার হুইপ অমান্য করায় কংগ্রেসের চিফ হুইপ মহেশ যোশি, পাইলট-সহ ১৯ বিধায়কদের সদস্য পদ খারিজ করার অনুরোধ করে স্পিকারকে চিঠি দেন৷ এর পরই স্পিকার এই ১৯ জন বিধায়ককে শো-কজ নোটিস পাঠিয়েছেন। পাইলট শিবিরের যুক্তি, যে সংসদ বা বিধানসভা অধিবেশন চলাকালীনই একমাত্র দলীয় হুইপ প্রযোজ্য হবে। ওই দু’দিন বিধানসভার অধিবেশন ছিলোনা৷

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...