Tuesday, April 21, 2026

আজ রাজস্থান হাইকোর্টে কংগ্রেস বনাম কংগ্রেস, কী হবে পাইলটের ভবিষ্যৎ?

Date:

Share post:

কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াই। রাজস্থান হাইকোর্টে শুক্রবারের আইনি লড়াইয়ের দিকে নজর রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বনাম কংগ্রেসের বিদ্রোহী নেতা শচিন পাইলটের রাজনৈতিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে এই আইনি যুদ্ধ। আর এই পরিস্থিতিতে বেজায় অস্বস্তিতে কংগ্রেস। রাজস্থানের অস্থিরতার জন্য কংগ্রেস হাইকমান্ড বিজেপির দিকে আঙুল তুললেও তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ কংগ্রেসে থাকা শচিন পাইলটই রাজ্যের কংগ্রেস সরকারকে সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করার পর উপ মুখ্যমন্ত্রিত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ; দুটি থেকেই অপসারণ করা হয় পাইলটকে। বুধবার পাইলট সহ ১৯ জন কংগ্রেস বিধায়ককে নোটিশ দিয়ে রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী জানিয়েছেন, শুক্রবারের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে তাঁদের সবার বিধায়ক পদ খারিজ করে দেওয়া হবে। এই নোটিশেই প্রবল চটেছেন পাইলট ও তাঁর অনুগামীরা। স্পিকারের নির্দেশ চ্যালেঞ্জ করে তাঁরা রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এই আইনি লড়াইয়ে পাইলট শিবিরের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিজেপি জমানায় কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করা খ্যাতনামা দুই অাইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। অন্যদিকে রাজস্থানের স্পিকারের হয়ে সওয়াল করবেন কংগ্রেস সাংসদ ও বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।

 

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...