Monday, June 8, 2026

দম থাকলে আমাদের আটকান, ফের তোপ দিলীপের

Date:

Share post:

দম থাকলে আমাদের আটকান। করোনা নিয়ে রাজনীতি করার অভিযোগের জবাবে শুক্রবার পুরুলিয়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সাহেব বাঁধ রোড ধরে তিনি হাঁটছিলেন। সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ বেশ কিছু স্থানীয় বিজেপি নেতা এবং কর্মী।
সাতসকালেই পুরুলিয়ায় জনসংযোগের কাজ করছিলেন তিনি । এদিন চা পে চর্চার সময় তিনি বলেন, আমরা রাজনীতি না করে কী কীর্তন করব। তার অভিযোগ, সন্ত্রাসের রাজত্ব চলছে রাজ্যে। একসময় যারা দিদি দিদি বলে ভোট দিতেন তারাই বিজেপির দিকে ঝুঁকছেন। কারণ মমতাকে যে ভরসা করে মানুষ নিয়ে এসেছিলেন মমতা সেটা ধরে রাখতে পারেননি। তিনি মানুষকে ধোঁকা দিয়েছেন। মিথ্যাচার করছেন। মোদির পাঠানো রেশন, মিড ডে মিলের খাদ্যশস্য, ক্ষতিপূরণের টাকা লুট হয়ে যাচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার করোনা নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা সবকিছু নিয়ে রাজনীতি করবো। আমরা রাজনীতি করবো না তো কীর্তন করব। উনি একা রাজনীতি করবেন। তিনি জানান, জঙ্গলমহলের সবকটি আসন পাবে বিজেপি।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...