Thursday, May 7, 2026

শতাব্দী প্রাচীন হাওড়া ব্রিজের বদলে গেল সাইনবোর্ড!

Date:

Share post:

বদলে গেল শতাধিক বছরের সাইন বোর্ড। এতদিন হাওড়া ব্রিজের দেখভাল করত কলকাতা পোর্ট ট্রাস্ট। সেই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর সাইনবোর্ড বদল গেল শুক্রবার। বদল হলো কী?

শুক্রবার বিকেলে কলকাতা পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে একটি নতুন বোর্ড লাগানো হল রবীন্দ্র সেতুতে। খুলে নেওয়া বোর্ডে রবীন্দ্র সেতুর নীচে লেখা ছিল, মেনটেন্ড বাই কলকাতা পোর্ট ট্রাস্ট। নতুন বোর্ডে রবীন্দ্র সেতুর নীচে লেখা থাকছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। লকডাউনের আগে রাজ্যে প্রধানমন্ত্রী এসে এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। সেবারেই তিনি পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান থেকে ঘোষণা করেন, কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তন হচ্ছে। নতুন নাম হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। শহরের প্রবেশদ্বার হাওড়া ব্রিজে এতদিন রবীন্দ্র সেতু লেখা বোর্ডে থাকত কলকাতা পোর্ট ট্রাস্টের নাম। আজ, ১৭জুলাই কর্তৃপক্ষের তরফে সেই বোর্ড খুলে নতুন বোর্ড লাগানো হয়। ফলে দীর্ঘ ইতিহাসের পরম্পরা বদলে গেল।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...