Friday, June 19, 2026

বীরভূমকে বীর-ভূমি বানিয়েছেন রাজেশ ওরাওঁ: রাজ্যপাল

Date:

Share post:

রাজেশ ওরাওঁ বীরভূমকে বীর-ভূমি করে তুলেছে- গালওয়ান সীমান্তে চিন ভারত সংঘর্ষের পর কেটে গিয়েছে এক মাস। শুক্রবার গালওয়ানে শহিদ বীরভূমের রাজেশ ওরাওঁয়ের বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । পরিবারের সঙ্গে দেখা করার পর শহিদবেদিতে মাল্যদান করেন তাঁরা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ।

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বীরভূমের জেলা সদর সিউড়ি চাঁদমারি প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টার করে আসেন সস্ত্রীক জগদীপ ধনকড়। পরে গাড়ি তে মহম্মদ বাজার বেলগড়িয়া গ্রামে রাজেশের বাড়িতে যান তিনি। সেখানে পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। পরে রাজ্যপাল বলেন, “সে দেশের জন্য প্রাণ দিয়েছে। রাজেশ আমাদের কাছে দিশা দিয়েছে ‘দেশ সবার আগে’ । বীরভূমের সু পুত্র রাজেশ। এই বীরভূমেরই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন, ৫১ পীঠের মধ্যে ৫ সতী পীঠ এখানেই। এই জেলা কয়লা, বালি, চায়নাক্লে মতো খনিজ সম্পদে পূর্ণ। বীরভূম জেলায় বহু মহাপুরুষের সমাহার”।
এদিন রাজেশের মা মমতা ওরাওঁকে সমবেদনা জানিয়ে রাজ্যপাল বলেন, “প্রত্যেক ফৌজি পরিবারকে বড় পরিবারের সদস্য মনে করি। এই পরম্পরার সঙ্গে যুক্ত হল আরো এক পরিবার”।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...