Saturday, March 14, 2026

তিরুপতিতে ভাইরাসের থাবা, ভক্তদের জন্য খোলা থাকছে মন্দির  

Date:

Share post:

তিরুপতি মন্দিরের ১৪ জন পুরোহিত সহ ১৪০ জন কর্মী ভাইরাস আক্রান্ত । কিন্তু এই পরিস্থিতিতেও খোলা থাকছে তিরুমালা তিরুপতি বালাজির মন্দিরের দরজা। মন্দিরের ট্রাস্টি বোর্ড গত ১১ জুন মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর করোনা বিধি মেনেই পূজোর যাবতীয় আচার চলছিল।

কিন্তু মন্দিরের ১৪ জন পুরোহিত সহ ১৪০ জন কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ভক্তদের আতঙ্ক তৈরি হয়। কিন্তু তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের চেয়ারপার্সন ওয়াইভি সুব্বারেন্ডি জানিয়েছেন, ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলাই থাকবে। তাঁর মতে, মন্দিরে আসা কোনও ভক্তের শরীরে এখনও করোনা ধরা পড়েনি। অবশ্য মন্দিরের পুরোহিত ও কর্মীরা আক্রান্ত হওয়ায় করোনা বিধি আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে আরও জোর দেওয়া হয়েছে।
ওয়াইভি সুব্বারেড্ডি আরও বলেছেন, ‘‌আক্রান্তদের মধ্যে ৭০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠছেন।যার মধ্যে বেশিরভাগই মন্দিরের দায়িত্বে থাকা অন্ধ্রপ্রদেশ পুলিশের কর্মী। সুস্থদের মধ্যে একজনেরই করোনা উপসর্গ দেখা গিয়েছিল। তাই মন্দির বন্ধ রাখার কোনও পরিকল্পনা নেই। বয়স্ক পুরোহিতদের মন্দিরের কাজে আসতে বারণ করা হয়েছে। এছাড়া পুরোহিত ও মন্দিরের কর্মীদের জন্য আলাদা থাকার বন্দোবস্ত করা হয়েছে।’‌

মন্দিরের প্রাক্তন প্রধান পুরোহিত রামানা দিক্ষিতুলু অবশ্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্দির বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির কাছে আবেদন করেছেন।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...