Saturday, June 27, 2026

উচ্চমাধ্যমিকেও কোচবিহারের জয়জয়কার

Date:

Share post:

মাধ্যমিকের পরে উচ্চমাধ্যমিকেও কোচবিহারের জয়জয়কার। জেলায় সর্বোচ্চ নম্বর 496 পেয়েছেন জেনকিন্স স্কুলের ছাত্র কৃষ্টিধর পন্ডিত। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করা সঞ্জীবনী দেবনাথ উচ্চ মাধ্যমিকে পেয়েছেন 493। অংক নিয়ে গবেষণা করতে চান সঞ্জীবনী। মাধ্যমিকের সপ্তম স্থান অধিকারী মহাশ্বেতা হোম রায় উচ্চমাধ্যমিকে পেয়েছে 493 নম্বর।

সঞ্জীবনী দেবনাথ, 493, সুনিটি অ্যাক্যাডেমি

একই সঙ্গে মাধ্যমিকে দশম স্থান অধিকারকারী ঐতিহ্য সাহা উচ্চমাধ্যমিকে পেয়েছেন 492। প্রসঙ্গত, 2018 তে মাধ্যমিকে কোচবিহার জেলায় সবথেকে ভালো ফল হয়েছিল। সেই ছাত্র-ছাত্রীরাও চলতি বছর উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে।

ঐতিহ্য সাহা, 492, মনীন্দ্রনাথ হাই স্কুল

সম্পূর্ণ পরীক্ষা হলে ফলাফল হয়তো কিছুটা অন্যরকম হতে পারত বলে জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের।
পরীক্ষার অপেক্ষায় একদিকে যেমন মহাশ্বেতা দিন কাটিয়েছেন গল্পের বই পড়ে, একই সঙ্গে ঐতিহ্য দিন কাটিয়েছেন বাবার সঙ্গে দাবা খেলে। পরীক্ষার অপেক্ষা করতে করতে রেজাল্ট চলে এসেছে তাঁদের। ভবিষ্যতে সকলেই কোচবিহারের বাইরে লেখাপড়া করতে চান। জুলজি নিয়ে পড়তে চান ঐতিহ্য।
ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের আক্ষেপ মেধা তালিকা প্রকাশ হলে আরও ভালো হত। মেধা তালিকা প্রকাশ না হওয়ার আক্ষেপ তাঁদের সারাজীবন থাকবে।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...