Thursday, June 11, 2026

দক্ষ ফরেস্ট রেঞ্জারের বদলি: বিরোধিতায় তৃণমূল কর্মী সংগঠন থেকে স্থানীয়রা

Date:

Share post:

জলপাইগুড়ির বেলাকোবার ফরেস্ট রেঞ্জার তথা টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তর বদলি মেনে নিতে পারছে না তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনও। এই বদলির বিরোধিতা করে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন সংগঠনের সদস্যরা। এই সরকারি সিদ্ধান্তে বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারাও। বাড়িতে প্রচুর কাঠ মজুত থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে নোটিশ ধরিয়ে ছিলেন বনদফতরের আধিকারিক সঞ্জয় দত্ত। এক মাসের মধ্যে সমস্ত নথি দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। এ কাজের ‘শাস্তিস্বরূপ’ টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তক পাহাড়ে বদলি করে দেওয়া হয়েছে। এই শাস্তির প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা।

প্রথমে স্বপ্না বর্মনের বাড়িতে বনদফতরের এই অভিযানের বিরোধিতা করেছিলেন জেলা বিজেপি সভাপতি। পরে এই বিষয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। তিনি ফোনে স্বপ্নাকে আশ্বস্ত করেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”স্বপ্না নির্দোষ, সরল মেয়ে। বাংলার গর্ব। ওর বাড়িতে যে বনদফতর অভিযান চলিয়েছে, তা আমাদের না জানিয়ে। ওই অফিসারকে বদলি করে দেওয়া হবে।”
বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তকে পাহাড়ে বদলির সিদ্ধান্ত মানতে পারছেন না স্থানীয়দের অধিকাংশই। বদলি আটকাতে বনমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ সমর্থিত কর্মী সংগঠনের সদস্যরাও।
স্থানীয়দের মতে, সঞ্জয় দত্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। অবৈধভাবে কাঠ বিক্রি, বন্যপ্রাণ হত্যা ও পাচার রুখে দুষ্কৃতীদের কাছে রীতিমতো ত্রাস হয়ে উঠেছিলেন। জঙ্গল সংরক্ষণে স্থানীয়দের উৎসাহী করে তুলেছিলেন। স্থানীয় জঙ্গল রক্ষা কমিটির দাবি, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালান তিনি। তাছাড়া অবৈধভাবে কাঠ মজুত করলে, সেটা তো অন্যায়ই। সোনাজয়ী অ্যাথলিট বলে তো আইনের উর্ধ্বে নন। এর জেরে সঞ্জয় দত্তকে শাস্তিমুলক বদলি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...