Friday, May 15, 2026

বানভাসি কাজিরাঙা, আশ্রয় হারিয়ে সড়কে অচেতন গণ্ডার!

Date:

Share post:

বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা। একেবারে জলের তলায় চলে গিয়েছে কাজিরাঙা অভয়ারণ্য । আশ্রয় হারিয়েছে বন্যপ্রাণীরা। তাই জনবসতিতে ঢুকে পড়ছে তারা । এই কারণে বাস্তুহারা এক গণ্ডারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল জাতীয় সড়কের ওপর। এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিটিতে দেখা যাচ্ছে, শ্রান্ত এক গণ্ডারকে উদ্ধারে ব্যস্ত বন দফতরের কর্মীরা। কাজিরাঙা ন্যাশনাল পার্ক টুইটারে সেই ভিডিও পোস্ট করে লেখেন, “জল পেরিয়ে আশ্রয়ের খোঁজে ক্লান্ত এই গণ্ডার জাতীয় সড়ক-৩৭-এ ঘুুমিয়ে পড়েছে। যেহেতু  আশপাশে বসতি, তাই আমরা একে নিরাপদ আশ্রয়ে সরানোর চেষ্টা করছি। এই কাজে আমাদের সাহায্য করেছে নগাঁও পুলিশ আর বন দফতর। ”

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, সড়ক দিয়ে অন্য গাড়ি গেলেও কেউ সেই গণ্ডারকে বিরক্ত করছে না।

দেখুন ভিডিও…

এদিকে, টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অসমে। এই অবস্থায় কাজিরাঙা ও টাইগার রিজার্ভ থেকে একাধিক জন্তু উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে। বুধবার একটা গণ্ডার শাবককে নৌকায় তুলে স্থলভূমিতে নিয়ে আসেন গ্রামবাসীরা। বন্যপ্রাণীরা এলাকায় উঠে আসার কারণে সর্তকতা জারি করা হয়েছে এলাকাজুড়ে।

প্রসঙ্গত, বন্যার কবলে অসমের ৩৩টার মধ্যে ২৫টি জেলা। প্রভাবিত প্রায় ৩৪ লক্ষ মানুষ। কাজিরাঙার গর্ব একশৃঙ্গ গণ্ডার-সহ প্রায় ৯৬টি বন্যপ্রাণীর মৃৃৃৃত্যুর খবর মিলেছে।

Related articles

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...