Monday, May 18, 2026

অর্থ কমিশনের টাকা হাতে পেল পঞ্চায়েত, খরচের উপর নজর কেন্দ্রের

Date:

Share post:

পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা পেল রাজ্যের পঞ্চায়েতগুলি। এবার বরাদ্দ অর্থের খরচের মাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, হুগলির ১৮টি ব্লকের ২০৭টি পঞ্চায়েতের জন্য বরাদ্দ হয়েছে ৪৩ কোটি ৫১ লক্ষ ৪৭ হাজার ৫৯৯ টাকা।

কেন্দ্র নির্দেশিকা জারি করে জানিয়েছে, পঞ্চায়েতগুলি নিজেদের ইচ্ছা অনুযায়ী এই টাকা খরচা করতে পারবে না। এই অর্থ শৌচাগার, মুখ ঢাকা নিকাশি নালা, নিরাপদ পানীয় জল সরবরাহ, গ্রামীণ এলাকায় ক্ষুদ্র বা ছোটখাটো সেচ ব্যবস্থাপনা সহ এই ধরণের কাজে ব্যবহার করার কথা বলা হয়েছে। এর মধ্যে বৃষ্টির জল ধরে রাখা এবং জলের পুনর্ব্যবহার সম্পর্কিত কাজের জন্য কমপক্ষে ৫০ শতাংশ খরচ করতে বলা হয়েছে। পাশাপাশি ৫০ শতাংশ খরচ করতে হবে পরিকাঠামো নির্মাণ, রাস্তাঘাট এবং শ্মশানের চুল্লি তৈরির কাজে।

প্রসঙ্গত, উন্নত আর্থিক পরিচালনা, কাজের গতি বাড়ানো ও অর্থ করেছে নজরদারি বাড়াতে এবার পঞ্চায়েতের আয়-ব্যয় সংক্রান্ত হিসাব নতুন সফটওয়্যার ‘পিআরআইএস’- তে নথিভুক্ত করতে হবে। আগেই ‘পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ বাধ্যতামূলক হয়েছিল।

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...