Saturday, June 13, 2026

গুলি লক্ষ্যভ্রষ্ট: প্রাণে বাঁচলেন বিজেপি নেতা

Date:

Share post:

নৈহাটির এক বিজেপি নেতাকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। চলন্ত গাড়ির পিছনে বাইক নিয়ে ধাওয়া করে চলন্ত অবস্থায় পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তিনটে গুলিই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন বিজেপি নেতা গণেশ দাস। শনিবার বিকেলে জগদ্দল মেঘনা মোড় থেকে বিজেপির প্রতিবাদ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে নৈহাটি বিজেপি নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর তিনটি গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে তাঁর গাড়িতে।ঘটনায় তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...