Monday, May 18, 2026

বিজেপি নেতার বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ-খুন, আগুন জ্বালিয়ে বাস পুড়িয়ে চোপড়ায় রণক্ষেত্র

Date:

Share post:

বিজেপির বুথ সভাপতির বোনকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের অভিযোগ, আর সেই ঘটনা নিয়ে উত্তর দিনাজপুরের চোপড়া রবিবার সারাদিন উত্তপ্ত। বাস লরি পুড়িয়ে, জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ ঘটনার পেছনে রয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের জের।

রবিবার ভোরে বাড়ির গায়ে শৌচালয়ে যান চোপড়াগজের বিজেপি বুথ সভাপতির বোন। সচলের থেকে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী বছর ১৬-র ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় লাগাতার ধর্ষণ করে। এরপর বিষ খাইয়ে খুন করার চেষ্টা হয়। পরে অসুস্থ কিশোরীকে ফেলে রেখে তারা পালায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর কিশোরীকে উদ্ধার করে চোপড়ার দোলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় ইসলামপুর মহাকুমা হাসপাতাল পাঠানো হয়। কিন্তু সেখানেই কিশোরীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মানি ব্যাগ, আধার কার্ড, মোবাইল ফোন পাওয়া যায়। একটু দূরে সাইকেলও মেলে। দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, তৃণমূলই এই কাজ করেছে। প্রতিবাদে তারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তা অবরোধ করা হয় টায়ার জ্বালিয়ে। আগুন লাগানো বাস ও লড়িতে। হয় তীব্র যানজট। পরে চোপড়া থানার আইসি বিশালবাহিনী নিয়ে এসে বিক্ষোভ অবরোধ তোলে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...