Thursday, May 14, 2026

ভারতীয় বোর্ডে সাবা আছেন না পদত্যাগ করেছেন? ধোঁয়াশা বাড়ছে

Date:

Share post:

হঠাৎ পদত্যাগ সাবা করিমের। ভারতীয় ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন্স) পদ থেকে সরে গেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। যদিও সরকারিভাবে সাবা কিছু জানাননি, বোর্ডের তরফেও কিছু জানানো হয়নি। বোর্ডের অন্দরের খবর, নতুন কমিটির সঙ্গে সাবার সঙ্ঘাতের কারণে এই সিদ্ধান্ত।

কিছুদিন আগেই ক্রিকেট বোর্ডের সিইও পদ থেকে ইস্তফা দেন রাহুল জোহরি। তার বিরুদ্ধে অবশ্য মিটু-র অভিযোগ ছিল। সাভার বিরুদ্ধে গত বছর অভিযোগ তুলেছিলেন প্রশাসক কমিটির সদস্য তথা প্রাক্তন ভারত অধিনায়ক ডায়না এডুলজি। তার অভিযোগ ছিল সাপোর্ট স্টাফ নিয়োগে বেনিয়ম করেছেন সাবা। কিন্তু প্রায় এক বছর আগের ঘটনার কারণে এখন কেন পদত্যাগ করবেন সাবা? সে নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে। ২০১৭ সালে সাবা বোর্ডের জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হন। বোর্ডের একটি মহলের বক্তব্য, আসলে সৌরভের সঙ্গে সাবার ওয়েভ লেংথে মিল হচ্ছে না। সৌরভও চাইছেন তার নিজের টিম তৈরি করতে। ফলে সাবার সরে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ ছিল না! কোন পক্ষেই সরকারিভাবে পদত্যাগের কথা স্বীকার না করায় ধোঁয়াশা তৈরি হয়েছে প্রবল।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...