Saturday, June 27, 2026

রাজস্থান সংকট নিয়ে হাইকোর্ট কী রায় দেবে আজ?

Date:

Share post:

রাজস্থান বিধানসভার স্পিকারের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন শচিন পাইলট সহ ১৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক। দলবিরোধী কাজের অভিযোগে কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না জানতে চেয়ে শো-কজ নোটিশ দিয়েছিলেন স্পিকার। সেই নিয়েই জমজমাট আইনি যুদ্ধ। মঙ্গলবার সম্ভবত এই মামলায় রায় ঘোষণা করবেন বিচারপতিরা। এর আগে রাজস্থান হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কংগ্রেস বনাম কংগ্রেসের এই সম্মানের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার। পাইলট শিবিরের হয়ে আদালতে লড়াই করছেন মোদি জমানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা প্রখ্যাত দুই অাইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। অন্যদিকে রাজস্থান সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। সোমবার রাজস্থানের স্পিকারের হয়ে সওয়ালে মামলার মেনটিবিলিটি চ্যালেঞ্জ করে বক্তব্য পেশ করেন সিংভি। অন্যদিকে পাইলটের হয়ে সওয়ালে সালভে বলেন, দলের ভিতর বিরুদ্ধ মত প্রকাশ করলেই বিধায়ক পদ খারিজ করা যায় না। এটা মত প্রকাশের স্বাধীনতায় অাঘাত।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...