Sunday, May 3, 2026

মুখ ফিরিয়েছে রুপোলি ফসল, রূপনারায়ণে মিলল বৃহদাকার পাঙাশ

Date:

Share post:

দেখা নেই ইলিশের। জাল ফেলতেই উঠে বিশালাকার এক পাঙাশ মাছ। তাও আবার ১০ কেজি ওজনের। ডিঙি নৌকায় চেপে রূপনারায়ণ নদীতে গিয়ে জাল ফেলেছিলেন স্থানীয় এক মৎস্যজীবী। কোটালের জোয়ারে সেই রূপনারায়ণ থেকে উঠল ওই মাছ।

দিন কয়েক হলো রূপনারায়ণে মিলছে না ইলিশ। ফলে কিছুটা সংকটের মুখে পড়েছেন মৎস্যজীবীরা। প্রতিদিনের মতো মাছ ধরতে বেরিয়েছিলেন কোলা গ্রামের মৎস্যজীবী পঞ্চানন্দ খাঁড়া। হঠাৎই জালে উঠে আসে পাঙাশ। মৎস্যজীবীরা জানাচ্ছেন, রুপোলি ফসল মুখ ফিরিয়েছে। রূপনারায়ণের তার দেখা মিলছে না। এই অবস্থাতে মিলল পাঙাশ মাছ। ফলে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে।

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে