Monday, June 22, 2026

মাধ্যমিকের মার্কশিট বিলির দিন পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি করে জানাল পর্ষদ

Date:

Share post:

২২ জুলাই এবং ২৪ জুলাই দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট। গত সপ্তাহে ঘোষণা করা হয় মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে ২২ এবং ২৩ জুলাই। ছাত্র-ছাত্রীদের বদলে তা দেওয়া হবে অভিভাবকদের হাতে। মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২৩ জুলাই বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে ওই দিন মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। তার পরিবর্তে দেওয়া হবে ২২ এবং ২৪ জুলাই।

একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ উল্লেখ করেছে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের। এক্ষেত্রে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য সূচি তৈরি করতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন প্রতিদিন কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষককে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট দিনগুলিতে স্কুলে উপস্থিত থাকতে গেলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। তবে কোনও শিক্ষকের বাড়ি কন্টেনমেন্ট জনে হলে সেক্ষেত্রে ছাড় পাবেন তিনি।

Related articles

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...