Saturday, May 16, 2026

দুমুখো নীতি, লাদাখে এখনও ৪০ হাজার চিনা সেনা ওঁত পেতে রয়েছে! তৈরি ভারত

Date:

Share post:

দুমুখো নীতি নিয়ে চলছে চিন। বারবার দ্বিপাক্ষিক বৈঠকে এলএসি-তে শান্তি, সৈন্য সরানোর কথা বললেও এখনও পূর্ব লাদাখে সীমান্ত বরাবর ৪০ হাজার চিনা সৈন্য ওঁত পেতে রয়েছে। একটি গোপন রিপোর্টে ফাঁস হয়েছে সেই তথ্য।
অথচ দ্বিপাক্ষিক বৈঠকে বারবার লাদাখের ওই অঞ্চল থেকে সেনা সরানোর কথা বলেছিল তাঁরা। বাস্তবে তেমনটা কোনওভাবেই করছে না চিন। সূত্রের খবর, গোগরা ও হটস্প্রিং এলাকায় এখনও ভারতীয় সীমানাতে ঢুকে রয়েছে চিনা সৈন্যরা। এমনকী যে প্যাংগং লেক নিয়ে এত বিতর্ক, সেই লেকের ফিঙ্গার ৫ এলাকা থেকে এখনও সরছে না লালফৌজ। ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত এখনও যেতে পারছেন না ভারতীয় সেনারা।
চিনের এই পদক্ষেপ খুব আশ্চর্যের নয় বলেই মনে করছেন ভারতের শীর্ষ সেনা কর্মকর্তারা। তাদের দাবি, চিনকে পাল্টা জবাব দিতে নতুন করে প্রস্তুত হচ্ছে ভারতও। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে ভারতীয় সেনারা।
চিনের বিষয়ে রীতিমতো সতর্ক রয়েছে ভারত। চিনের সৈন্যদের কথা মাথায় রেখে রাশিয়ায় তৈরি বেশ কিছু যুদ্ধবিমান গোয়া থেকে দেশের উত্তরাঞ্চলে ভারতীয় বিমানঘাঁটিতে সরিয়ে আনা হয়েছে।
একটা মহল থেকে দাবি করা হয়েছে যে, লাদাখ সেক্টরের বিমানঘাঁটিতেও বেশ কয়েকটি মিগ ২৯-কে যুদ্ধবিমান এনে রাখা হয়েছে। সেনা সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেই চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত সেনাবাহিনীকে এই নির্দেশ দিয়েছেন।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...