Saturday, May 16, 2026

হ্যামার ক্ষেপণাস্ত্রে আরও শক্তিশালী হচ্ছে রাফাল যুদ্ধবিমান

Date:

Share post:

আরও শক্তিশালী হচ্ছে রাফাল যুদ্ধবিমান। দ্রুত রাফাল যুদ্ধ বিমানগুলিকে হ্যামার ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে সেই বিষয়ে কথা বলা শুরু করেছে ভারতীয় বায়ু সেনা ।
পূর্ব লাদাখে চিনা অগ্রাসনের বিরুদ্ধে যোগ্য জবাব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । কারণ, হ্যামার ক্ষেপণাস্ত্র মাঝারি পরিসরে বায়ু থেকে মাটিতে থাকা শত্রুপক্ষকে নির্ভুলভাবে নিশানা করতে সক্ষম।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, হ্যামার পূর্ব লাদাখের মতো পার্বত্য স্থান-সহ যে কোনও প্রান্তে যে কোনও ধরনের ব্যাঙ্কার বা শত্রু শিবির ধ্বংস করতে বিশেষ পারদর্শী।
এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য তিন মিটার। ওজন ৩৩০ কেজি। সর্বাধিক ৬০ কিলোমিটার উচ্চতা ও সর্বনিম্ন ১৫ কিলোমিটার পরিসীমার মধ্য কাজ করতে সক্ষম। আগুনের মতো প্রতিকূলতার মুখোমুখি হতেও সক্ষম নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র। একসঙ্গে একাধিক টার্গেটকে ধ্বংস করতে এর জুড়ি নেই । এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল, এটি রাতের অন্ধকারে ও সবরকম আবহাওয়ায় কাজ করতে সক্ষম।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...