Saturday, March 14, 2026

ফের চলল গুলি, নতুন করে উত্তেজনা ভাটপাড়ায়

Date:

Share post:

ফের অশান্তি ভাটপাড়ায়। চলল গুলি। বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনায় বিজেপির অভিযোগের তীর  তৃণমূলের দিকে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে । এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ভাটপাড়ার রামনগর এলাকায় এক বিজেপীর কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তৃনমুল এবং বিজেপি পরস্পরের দিকে আঙুল তুলছে।
এই প্রসঙ্গে,  ভাটাপাড়া তৃনমূলনেতা দেবজ্যোতি ঘোষ বলেন, “বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই গুলি চালিয়ে মিথ্যা দোষ চাপাচ্ছে। তৃনমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়। এটি বিজেপির এলাকা দখলের লড়াই।” অন্যদিকে, বিজেপির সাংসদ অর্জুন সিং-এর অভিযোগ, “তৃণমূল দুষ্কৃতী লাগিয়ে তাঁদের দলীয় কর্মীকে খুনের চেষ্টা করছে।” পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশি নিরাপত্তা।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...