Saturday, May 9, 2026

দেশে নিষিদ্ধ আরও চার চিনা অ্যাপ

Date:

Share post:

ভারতে ফের নিষিদ্ধ হল চিনা অ্যাপ। কিছুদিন আগেই ৫৯টি চিনা অ্যাপ ব্লক করে ভারত সরকার। আরও একবার নিরাপত্তার কারণেই দেশে নিষিদ্ধ করা হলো ৪ টি অ্যাপ।

নতুন নির্দেশে Helo Lite, ShareIt Lite, Bigo Lite এবং VFY Lite ভারতে নিষিদ্ধ হল। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে মূল অ্যাপগুলি নিষিদ্ধ হলেও পরে জানা যায়, ওই অ্যাপ গুলির লাইট ভার্সন দেশে কাজ করছে। সেই কারণেই এবার সেগুলির জন্য আলাদা করে নিষেধাজ্ঞা জারি করা হল।

ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রক সব চিনা অ্যাপের সংস্থাগুলিকে সতর্ক করে বলেছে, দেশে সরকারি নির্দেশ অমান্য করে এই অ্যাপগুলি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে চালানোর চেষ্টা করলে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ।

Related articles

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...