Sunday, May 3, 2026

অনলাইন ছেড়ে স্কুলের পাঠ শুরু টেলিফোনেই, জানিয়েছে শিক্ষা দফতর

Date:

Share post:

রাজ্যে ক্রমশই বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। এই কারণে বন্ধ হয়েছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে পঠন-পাঠন চালু রাখতে চলছিল অনলাইন ক্লাস। আর সেখানে সব পড়ুয়াদের অংশ নেওয়া সম্ভব হয়ে উঠছিল না। এবার তাদের কথা মাথায় রেখেই টেলিফোনের মাধ্যমে স্কুলের পাঠ শুরু করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

দফতর সূত্রে খবর, আপাতত নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই সুযোগ পাবে। পরে অন্যান্য শ্রেণির জন্য এই পদ্ধতি শুরু হবে। টেলিফোনের মাধ্যমে কীভাবে শিক্ষকরা পড়াবেন, ইতিমধ্যে তার প্রশিক্ষণ শুরু হয়েছে। এই নিয়ে স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন বিভিন্ন জেলার ডিআই-দের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিষয়ের জন্য আলাদা প্যানেল তৈরি হচ্ছে। টোল ফ্রি নম্বরের মাধ্যমে পড়ুয়ারা তাদের নাম, ক্লাস ও বিষয় উল্লেখ করলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এছাড়া প্রতিটি জেলার শিক্ষকরা বিষয় অনু্যায়ী প্যানেলে অন্তর্ভুক্ত থাকছেন। এক্ষেত্রে ডিআই-রা শিক্ষকদের নির্বাচন করছেন।

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...