Saturday, May 16, 2026

আন্তর্জাতিক হচ্ছে মোহনবাগান, তার প্রাক্তনী পেটের দায়ে সবজি বিক্রেতা!

Date:

Share post:

১৮ বছর আগে মোহনবাগানের জাতীয় লিগ জয়ী স্কোয়াডে ছিলেন তিনি। বাসুদেব মণ্ডল, ব্যারেটোদের সঙ্গে তাঁর ভূমিকাও ছিল তাৎপর্যপূর্ণ। কলকাতা ময়দানের পরিচিত নাম উদয় কোনার। ভাগ্যের পরিহাসে এখন সেই ফুটবলার ফুটপাতে বসে ফুল, সবজি বিক্রি করছেন।

মোহনবাগান ছাড়াও আরও ১৫টি ক্লাবে খেলেছেন তিনি।মহারাষ্ট্রের হয়ে নিয়মিত সন্তোষ ট্রফিও খেলেছেন। ফুটবল খেলে ফিরিয়েছিলেন সংসারের হাল। একসময় ফুটবল খেলা ছেড়ে মুম্বইয়ের কোলাবায় একটা ছোট্ট জামা-কাপড়ের দোকান দেন তিনি। তাতেই চলছিল সংসার। কিন্তু লকডাউন এর জেরে বন্ধ হয়েছে রোজগার। তাই পেট চালাতে এখন সকালে সবজি এবং বিকেলে ফুল বিক্রি করছেন উদয়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রাক্তন ফুটবলার জানিয়েছেন, ” “আমার দুই মেয়ে আছে। আমার বড় মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে। ছোট মেয়ে এইটে। দুজনেই মেধাবী। তাঁদের অনলাইনে ক্লাস করার জন্য একটা ল্যাপটপ কিনে দেওয়ার টাকা আমার নেই।” এই পরিস্থিতিতে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় তিনি। তাঁর আক্ষেপ সতীর্থরা যোগাযোগ রাখেনি। তাঁর কথায়, ” আমার ফোন নম্বর হয়ত ওদের কাছেই নেই।”

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...