Friday, June 26, 2026

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

Date:

Share post:

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE) বোর্ড। ১ জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। অর্থাৎ চলতি দশমের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হচ্ছে।

সিবিএসই-র তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে জাতীয় শিক্ষা নীতির (NEP) সঙ্গে সামঞ্জস্য রাখতে নবম ও দশমে তিনটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক। তার মধ্যে অবশ্যই দুটি ভারতীয় ভাষা (Indian language) হতে হবে। দুটি বিদেশি ভাষা পড়তে চাইলে সেটা একান্তই চতুর্থ ভাষা হিসাবে গণ্য হবে।

আরও পড়ুন : নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

তবে দশমের বোর্ড পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে সিবিএসই। জানানো হয়েছে তৃতীয় বিষয়ের কোনও বোর্ড পরীক্ষা হবে না। এই ভাষার পরীক্ষা একান্তই স্কুলের অভ্যন্তরীণ (internal exam) হবে। এবং সেক্ষেত্রে এই পরীক্ষার নম্বরের জন্য বোর্ডের পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...