Tuesday, April 28, 2026

“ইন্ডাস্ট্রিতে একটি গ্যাং আমাকে কোণঠাসা করেছে”: বিস্ফোরক এ আর রহমান

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে একের পর এক উঠে এসেছে স্বজনপোষণের কথা। নেপোটিজম বিতর্কে নাম জড়িয়েছে অনেক অভিনেতা থেকে পরিচালকের। সঙ্গীতশিল্পীরাও অভিযোগ জানিয়েছেন। এবার মুখ খুললেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান । তাঁকে এখন আর সেভাবে বলিউডের ছবির জন্য গান কম্পোজ করতে দেখা যায় না ৷ তামিল ছবিতেই বেশি কাজ করছেন তিনি ৷

এ আর রহমান  কোনও ছবির মিউজিক ডিরেক্টর শুনলেই সেই ছবি দেখার আগ্রহ যেন দর্শকদের মনে দ্বিগুণ বেড়ে যায়।
সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছে শুক্রবার ৷ সন্ধে সাড়ে ৭টায় সিনেমা রিলিজের অনেক আগের থেকেই সবাই অধীর আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করেছে ৷ আর রিলিজ হতেই সবাই দেখার জন্য ঝাঁপিয়ে পড়েছেন ৷ ওটিটি প্ল্যাটফর্মে এভাবে কোনও ছবি দেখার জন্য গোটা দেশজুড়ে তুমুল আগ্রহ আগে দেখা যায়নি ৷ ‘দিল বেচারা’-র অন্যতম আকর্ষণ অবশ্যই ছবির গানগুলি ৷ টাইটেল ট্র্যাক তো ছিলই।

একটি সাক্ষাৎকারে এ আর রহমানকে প্রশ্ন করা হয়, কেন তিনি আর  সেভাবে বলিউডের জন্য মিউজিক কম্পোজ করেন না তিনি? তার নামে নাকি অনেক গুজব ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে ৷ উত্তরে রহমান জানান, ‘‘ আমি কখনই ভাল ছবিতে কাজ করার অফারকে না বলি না ৷ কিন্তু আমার মনে হয় কোনও গ্যাং (দল) রয়েছে  ৷ যারা অনেক ভুল বোঝাবুঝি তৈরি করছে ৷ তারাই মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ ’’
‘দিল সে’, ‘রোজা’, ‘গুরু’, ‘দিল্লি-৬’, ‘তামাশা’, ‘রকস্টার’, ‘সাথিয়া’- এর মত একাধিক হিন্দি ছবিতে দুর্দান্ত সব গান এর আগে উপহার দিয়েছেন রহমান ৷ ‘দিল বেচারা’ ছবি নিয়েও একটি তথ্য সবার সঙ্গে শেয়ার করেছেন রহমান ৷ তিনি বলেন, ‘‘ ছবির পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে আসেন ৷ তখন দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই ৷ মুকেশ তখন আমাকে জানান, স্যর আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কিছু এতদিন বলেছিলেন ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না যেতে ৷ একাধিক গল্প শুনিয়েছেন তাঁরা আমাকে ৷ ’’ এরপর রহমান বলেন, ‘‘ মুকেশের কথা শুনেই বুঝতে পারি, কেন আমার কাছে আর বলিউডের বেশি কাজ আসে না ৷ কোনও এক গোষ্ঠী কাজ করছে ৷ যাদের জন্য হয়তো আমি কাজ বেশি পাচ্ছি না বলিউডে ৷”

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...