Sunday, March 15, 2026

সোমেন স্থিতিশীল, সংবাদমাধ্যমকে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আর্জি পুত্র রোহনের

Date:

Share post:

সম্প্রতি বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এমনটাই জানিয়েছেন, সোমেন মিত্রের পুত্র তথা কংগ্রেস নেতা রোহন মিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে রোহন মিত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, কিডনির সমস্যাজনিত কারণে বেলভিউ হাসপাতালে সোমেনবাবুর ডায়লাসিস চলছে এবং চিকিৎসায় দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে। তিনি এখন ভালোই আছে।

প্রসঙ্গত, বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সোমেন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে। তিনি অত্যন্ত সঙ্কটজনক বলেও প্রচার চালানো হচ্ছে কোনও কোনও মাধ্যম থেকে। কিন্তু গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন রোহন মিত্র। এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা বলে দাবি করেছেন রোহন। তিনি সংবাদমাধ্যমের কাছে সোমেন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে বাজার গরম করার জন্য অহেতুক বিভ্রান্তিকর খবর পরিবেশন না করার আবেদন জানিয়েছেন।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...