Sunday, March 15, 2026

প্রয়োজনে যাব রাষ্ট্রপতি ভবনে, হুঁশিয়ারি গেহলটের

Date:

Share post:

রাজস্থান সংকট নিয়ে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করে এবার রাষ্ট্রপতি ভবনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শনিবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকতে অযথা গড়িমসি করছেন। তাঁর উপর বাইরে থেকে চাপ দেওয়া হচ্ছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে অস্থিরতা তৈরি ও সংকট জিইয়ে রাখার চেষ্টা করছে বিজেপি। অথচ আমরা সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইলেও সুযোগ দিচ্ছেন না রাজ্যপাল। তাঁর ভূমিকা নিরপেক্ষ নয়। গেহলট বলেন, যদি রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকতে টালবাহানা করেন তাহলে আমরা রাষ্ট্রপতির কাছে যাব। কীভাবে সরকার ফেলার চেষ্টা হচ্ছে তা তাঁকে জানিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইব। এদিকে সোমবার রাজস্থান ইস্যুতে দলত্যাগ বিরোধী আইন নিয়ে স্পিকারের মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে। সেখানে রাজস্থান হাইকোর্টের সর্বশেষ নির্দেশের বিরোধিতা করবে রাজ্য সরকার।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...