Friday, May 15, 2026

স্যানিটাইজার বেশি ব্যবহারে বিপদ, সাবান-জলই সবচেয়ে নিরাপদ, জানাল স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

বিশ্ব মহামারিতে লাগামছাড়া সংক্রমণ রোধে একাধিক প্রক্রিয়া মেনে চলতে বারবার প্রচার করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস্ক এবং সাবান- স্যানিটাইজার ব্যবহার করা। প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এগুলি বলা হয়েছে। কিন্তু, এবার স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করল কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হল, স্যানিটাইজার বেশি ব্যবহার করা উচিৎ নয়। হাত ধোওয়ার জন্য সাবান-জলই সবচেয়ে নিরাপদ । স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ড: আর কে বর্মা বলেছেন, এটা এক অভূতপূর্ব সময়। কেউ কোনওদিন ভাবেননি যে এরকম একটা ভাইরাস এত দ্রুত ছড়িয়ে পড়বে। এই অবস্থায় সংক্রমণ এড়াতে ও নিজেদের সুরক্ষিত রাখতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরুন। ঘন ঘন গরম জল পান করুন। এবং বারবার হাত ধুতে থাকুন। তবে বেশি স্যানিটাইজার ব্যবহার করবেন না। সাবান-জলই সব থেকে ভাল। বস্তুত এমন কথা আগেও বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যেহেতু স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, তাই এটা চামড়ার উপর বেশি ব্যবহার করা উচিৎ নয় বলে উল্লেখ করা হয়েছে আগেও।

এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ভালভযুক্ত এন ৯৫ মাস্ক ব্যবহার নিয়েও সতর্ক করা হয়েছে। সম্প্রতি, মাস্ক ব্যবহার নিয়ে ট্যুইটেও সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, ভালভ দেওয়া মাস্ক ব্যবহার করলে করোনা আটকানো যায় না। বরং সংক্রমিত ব্যক্তির কাছ থেকে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তার চেয়ে ভাল তিনটি লেয়ার যুক্ত কাপড়ের মাস্ক ব্যবহার করা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...