Thursday, May 14, 2026

পুরনো রেকর্ড ভাঙল সুশান্তের দিল বেচারা

Date:

Share post:

রিয়েল লাইফে তিনি আর নেই। তবুও রিল লাইফে তিনি আছেন। সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায় শুক্রবার। শেষবার সুশান্তের অভিনয় দেখতে দর্শকরা ভিড় জমিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি হটস্টারে। আর এদিনই সব রেকর্ড ভেঙে গেল। আইএমডিবি অনুযায়ী রেটিং পায় ৯.৮।আইএমডিবি – র প্রথম দশটি সিনেমার এক নম্বরে উঠে এল এই ছবি।

জীবনকে উপভোগ করার পাঠ রয়েছে গল্পে। এই পাঠ যিনি দিয়েছেন সিনেমার পর্দায় সেই ম্যানি মাত্র ২৪ বছর বয়সে আচমকাই তিনিই চলে গিয়েছেন। আর এই চলে যাওয়াই বাস্তবের সঙ্গে মেলাতে পেরেছেন দর্শকরা। ছবিতে ম্যানির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ছবির নায়িকা কিজিকে বেঁচে থাকার সাহস জুগিয়েছেন তিনি। গল্পে রয়েছে, নায়িকার থাইরয়েড ক্যানসার। তাঁকে সর্বক্ষণ অক্সিজেন সিলিন্ডার বয়ে বেড়াতে হয়। কিজির মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।

আইএমডিবি অনুযায়ী, দ্বিতীয় স্থানে আছে কমল হাসান এবং আর মাধবন অভিনীত তামিল ছবি আনবে সিভাম। তৃতীয় স্থানে নায়াকন এবং চতুর্থ স্থানে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে সিনেমার বিষয়বস্তুর পাশাপাশি সুশান্তের প্রতি দর্শকদের আবেগ সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে পরিচালকের দক্ষতাও প্রশংসা কুড়িয়েছে। পড়িছ মুকেশ ছাবরার প্রথম ছবি দিল বেচারা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “এটা যদি মুকেশের প্রথম ছবি হয় পরেরটা কী হবে?”

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...