Wednesday, June 24, 2026

টালা থানার ওসি ও অতিরিক্ত ওসি দুজনেই করোনা আক্রান্ত

Date:

Share post:

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে টালা থানার দুই শীর্ষ কর্তা করোনায় আক্রান্ত হলেন। কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে থানার ওসি ও অতিরিক্ত ওসি দুজনেরই। দুই পুলিশ কর্তাই হাসপাতালে চিকিৎসাধীন। বাধ্য হয়ে ওই থানার দায়িত্বে আনা হয়েছে চিৎপুর থানার অতিরিক্ত ওসিকে। কলকাতা পুলিশে এভাবে সংক্রমণ বাড়তে থাকায় চিন্তায় প্রশাসন। সূত্রের খবর, শুক্রবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে টালা থানার ওসির। তারপরেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওসি আক্রান্ত হওয়ায় দায়িত্ব নেন অতিরিক্ত ওসি। থানার অফিসার ইনচার্জ আক্রান্ত হওয়ায় বাকিদেরও নমুনা পরীক্ষা হয়। শনিবার অতিরিক্ত ওসিরও রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁকেও ওই একই হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় উদ্বিগ্ন লালবাজার। থানার দুই শীর্ষ আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় ঠিক হয়েছে, চিৎপুর থানার অতিরিক্ত ওসি আপাতত দায়িত্ব সামলাবেন। এরমধ্যেই গোটা টালা থানা স্যানিটাইজ করা হয়েছে। এই থানা এলাকার মধ্যেই পড়ে আরজি কর হাসপাতাল। সেখানে অনেক করোনা রোগী ভর্তি রয়েছেন। কাজের প্রয়োজনে সেখানে মাঝেমধ্যেই যেতে হয় পুলিশ আধিকারিকদের। সেখান থেকেই ওসি ও অতিরিক্ত ওসির দেহে সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...